পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।বুধবার (১৫ জুলাই) রাতে বনগ্রাম সারাডাঙ্গা

2026-07-16T09:19:27+00:00
2026-07-16T10:41:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:১৯ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১০:৪১ এএম
ছবি : সংগৃহীত
পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাতে বনগ্রাম সারাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পাবনার মাধপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। আর পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি করইতলা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হন। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  নিহত  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: