যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, পাল্টা আঘাত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের জোরালো বিমান হামলার পর পরিস্থিতি

2026-07-16T09:38:01+00:00
2026-07-16T10:18:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, পাল্টা আঘাত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৩৮ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১০:১৮ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের জোরালো বিমান হামলার পর পরিস্থিতি এখন এক ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

তেহরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কলিবাফ এক বিবৃতিতে এই পরিস্থিতিকে আমেরিকার সঙ্গে ইরানের ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। হরমোজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখাকে দেশটির নিরাপত্তার জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন আমেরিকার সঙ্গে এক চূড়ান্ত এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লিপ্ত রয়েছি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের গ্রেটার টুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়াও বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনী ও রেভল্যুশনারি গার্ডের স্থাপনাগুলোতে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। এ সময় হরমোজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি তেল ট্যাংকারকেও মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ে অচল করে দেয়।

এদিকে, আইআরজিসি জানিয়েছে যে তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটির একটি রাডার সিস্টেম ও মার্কিন সেনাসদস্যদের একটি জমায়েত লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানি গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আহভাজে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি শিশু ক্যান্সার হাসপাতালের কাছে আঘাত হেনেছে। এর ফলে হাসপাতালটি সাময়িকভাবে খালি করে ফেলতে হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, খুব দ্রুতই ইরান পরাজিত হবে। তারা আমাদের কর্মকাণ্ড পছন্দ করছে না এবং কোনো একটি সমঝোতায় পৌঁছাতে চায়। আমরা দেখব আমাদের সঙ্গে তাদের চুক্তি হয়, নাকি আমরা চূড়ান্তভাবে বিষয়টির সমাপ্তি ঘটাই।

তবে যুদ্ধের ভয়াবহতা মোকাবিলায় একদিকে যেমন সামরিক অভিযান চলছে, অন্যদিকে একটি আশার আলোও দেখা দিয়েছে। গত দুই বছর ধরে আটক থাকা মার্কিন নাগরিক ডেনা কারারিকে মুক্তি দিয়েছে ইরান। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের এই ‘সদিচ্ছাকে’ স্বাগত জানিয়েছেন।

হরমোজ প্রণালীতে বিশ্ব বাণিজ্যের এক-পঞ্চমাংশ জ্বালানি ও গ্যাস পরিবাহিত হয়। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: