লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ জন অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৫০ জনই নিখোঁজ

2026-07-16T10:47:48+00:00
2026-07-16T10:50:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ জন অভিবাসনপ্রত্যাশী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১০:৫০ এএম
সমুদ্রে হারিয়ে যাওয়া মানুষদের জুতা। ছবি : সংগৃহীত
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৫০ জনই নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে ঘটেছে এ ঘটনা।

পূর্ব লিবিয়া কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তোব্রুক শহর থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী নিয়ে ইতালির উপকূলের উদ্দেশে রওনা হয় নৌকাটি, কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি ডুবে যায় এবং যাত্রীদের বেশিরভাগই স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে আসতে সক্ষম হন।

জীবিত ওই ১০ জন যাত্রীকে দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।


এর আগে, গত মাসে লিবিয়ার উপকূলে একটি অভিবাসনপ্রত্যাশী যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

উল্লেখ্য, গত প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ফলে, লিবিয়ার উপকূল হয়ে উঠেছে নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী এবং মানবপাচারকারীদের কেন্দ্র। বিপদসঙ্কুল এই যাত্রায় নৌকাডুবে যাত্রীদের নিহত বা নিখোঁজ হওয়া এখানে নিয়মিত দুর্ঘটনা।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে নিখোঁজ হয়েছেন ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী যাত্রী। নিখোঁজ এই যাত্রীরা সবাই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর নাগরিক এবং তাদের সবারই গন্তব্য ছিল ইউরোপ।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

সময়ের আলো/মহু


  বিষয়:   নিখোঁজ  লিবিয়া  নৌকাডুবি  অভিবাসন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: