আর্জেন্টিনার বিজয়ের পর ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে নেত্রকোনায় দিপ্ত চৌধুরী নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের মালনী রোড়ে তিন তলা ছাদ থেকে পরে তার মৃত্যু হয়।
দিপ্ত চৌধুরী ওই এলাকার রাজন চৌধুরীর ছেলে। নেত্রকোনা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্বকাপ ফুটবল ২০২৬ খেলায় আর্জেন্টিনার বিজয়ের পর দিপ্ত চৌধুরী উল্লাসের ভিডিও ধারন করার জন্য তিনতলা ছাদ উঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সময়ের আলো/জেডআই