নতুন ভোটার হওয়ার সময়সীমা জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম লেখানোর

2026-07-16T11:57:28+00:00
2026-07-16T11:58:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
নতুন ভোটার হওয়ার সময়সীমা জানাল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১১:৫৮ এএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম লেখানোর সুযোগ পাবেন নাগরিকরা। যাদের বয়স ১৮ হয়েছে, তারাই শুধু আবেদন করতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জনানো হয়েছে।

ইসি জানিয়েছেন, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি এখনও ভোটার হননি, তারা ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আবেদনের পর যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে।


খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে বা ব্যক্তিগত তথ্যে ভুল থাকলে, ২৪ আগস্ট পর্যন্ত ভোটার অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। আপত্তি নিষ্পত্তি ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

ইসির তথ্য মতে, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

সময়ের আলো/মহু


  বিষয়:   ভোটার  সময়সীমা  নির্বাচন  কমিশন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: