এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সূত্রাপুর ইউনিয়নের সামাজিক কবরস্থান থেকে রাতের আঁধারে কঙ্কালগুলো চুরি করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার পথে কবরের উপড়ে ফেলা মাটি ও বাঁশ দেখে ভেতরে প্রবেশ করে কবরগুলো খোঁড়া দেখতে পান। তারপর এ খবর ছড়িয়ে পড়লে, স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসে। পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়।
খোঁড়া অবস্থায় কঙ্কালশূন্য কবর। ছবি : সময়ের আলো
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।