এক লটারি থেকে যেভাবে মেসি ও ইয়ামালের ভাইরাল সেই ছবির জন্ম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের আগে আবারও আলোচনায় এসেছে তাদের বহু বছর আগের একটি ছবি।

2026-07-16T13:40:56+00:00
2026-07-16T13:40:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
এক লটারি থেকে যেভাবে মেসি ও ইয়ামালের ভাইরাল সেই ছবির জন্ম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম 
লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের আগে আবারও আলোচনায় এসেছে তাদের বহু বছর আগের একটি ছবি। ছবিতে দেখা যায়, শিশু ইয়ামালকে গোসল করাতে সাহায্য করছেন তরুণ মেসি। কিন্তু এই ঐতিহাসিক ছবির পেছনের গল্পটিও কম চমকপ্রদ নয়।

২০০৭ সালে বার্সেলোনা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ক্যাম্প ন্যুর ড্রেসিংরুমে ছবিগুলো তোলা হয়েছিল। ফ্রিল্যান্স আলোকচিত্রী জোয়ান মনফোর্টের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত।


মনফোর্টের ভাষ্য অনুযায়ী, ইউনিসেফ আয়োজিত একটি লটারিতে বিজয়ী হয়েছিল ইয়ামালের পরিবার। পুরস্কার হিসেবে বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পান তারা। ভাগ্যের সেই লটারিতেই শিশু ইয়ামালের সঙ্গে দেখা হয় ২০ বছর বয়সী লিওনেল মেসির।

আলোকচিত্রী জানান, লাজুক স্বভাবের মেসি প্রথমে বুঝে উঠতে পারছিলেন না কীভাবে শিশুটিকে কোলে নেবেন। পরে ইয়ামালের মা শেইলা ইবানার সহযোগিতায় ছবিগুলো তোলা হয়।


২০২৪ সালে ইয়ামালের উত্থানের সময় ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রথমে ইয়ামালের বাবা ছবিগুলো প্রকাশ করেন। পরে সেগুলো ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

এখন বিশ্বকাপের ফাইনালে মেসি ও ইয়ামালের সম্ভাব্য লড়াইয়ের আগে দুই যুগ আগের সেই ঘটনাটি আবারও ফুটবলপ্রেমীদের আবেগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   লটারি  মেসি  ইয়ামাল  ভাইরাল ছবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: