এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং তা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার

2026-07-16T14:53:53+00:00
2026-07-16T14:53:53+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৩ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং তা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী নিজেদের পরিচয় গোপন করে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায়। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।


তিনি বলেন, দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি ভুল প্রশ্নের নম্বর দেওয়া হবে এবং এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন। সরকারকে বিব্রত করার চেষ্টাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এইচএসসি  পরীক্ষার্থী  আন্দোলন  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: