সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও

2026-07-16T16:11:43+00:00
2026-07-16T16:11:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সংগৃহীত ছবি
দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে। 
 
মাউশি অধিদফতরের সাধারণ প্রশাসন শাখার এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্ব-স্ব অঞ্চল ও দফতরের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করতে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব অঞ্চলের পরিচালক ও উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। 


অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালংয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   স্কুল-কলেজ  মাউশি  জরুরি নির্দেশনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: