তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয়

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়েছিল

2026-07-16T16:20:00+00:00
2026-07-16T16:23:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ : টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৪:২৩ পিএম
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী টুকু। ছবি : সময়ের আলো
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আজকে সরকার অনিয়ম দূর করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনেকগুলো বিচার ইতোমধ্যে সম্পন্ন করেছে।’  

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলে জুলাই শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য শহিদরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই গণতন্ত্র যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। সুষ্ঠু ও নিয়মের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। দেশের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটি আজকের দিনে আমাদের অঙ্গীকার।’


প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদ আবু সাইদ, মুগ্ধ, টাঙ্গাইলের মারুফসহ যারা শহিদ হয়েছেন, তাদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করি। এছাড়াও, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করি।’

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। এ সময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বীথি, শহিদ মারুফের মা মোর্শেদা বেগম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আল আমিন প্রমুখ।

আলোচনা সভায় জুলাই শহিদ হত্যার বিচার, আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের দাবিও করেন বক্তারা। অন্যদিকে, জুলাই আন্দোলন মামলার দ্রুত চার্জশিট দেওয়ার দাবি করেন স্বজনরা। এছাড়াও, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে কটূক্তি করছেন বলেও উল্লেখ করেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   তারেক রহমান  গণতান্ত্রিক  বাংলাদেশ  নেতৃত্ব  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: