ইরানের খুজেস্তান প্রদেশের আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংবাদমাধ্যম মেহের নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে।
জানা গেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে, এই আনুষ্ঠানিক ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে ড্রোনটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়। তবে ড্রোনটি কী অভিযানে ছিল কিংবা এটি ধ্বংসে কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, আন্দিমেস্ক শহরটি খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা ইরাক সীমান্তের কাছাকাছি এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলোর লক্ষ্যবস্তুর খুব কাছেই এর অবস্থান।
সময়ের আলো/কেএইচও