জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : মুক্তিযুদ্ধমন্ত্রী

রংপুর ব্যুরো

সারাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল

2026-07-16T17:34:44+00:00
2026-07-16T17:34:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : মুক্তিযুদ্ধমন্ত্রী
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম 
রংপুর নগরীর টাউন হল এলাকায় জুলাই শহিদ চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। তবে সংসদের বাইরে বিরোধী দলের বক্তৃতা তাদের রাজনৈতিক বক্তব্য। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর টাউন হল এলাকায় জুলাই শহিদ চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, আপনারা নিশ্চয়ই সরকারি দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনেছেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতার বক্তব্যও শুনেছেন। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। একই সঙ্গে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশকে আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সিসহ বিএনপি নেতাকর্মীরা।

পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জুলাই সনদ  বাস্তবায়ন  প্রতিশ্রুতিবদ্ধ  মুক্তিযুদ্ধমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: