হাটহাজারীতে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার শিশুর লাশ

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা

2026-07-16T17:46:24+00:00
2026-07-16T17:46:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার শিশুর লাশ
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম 
প্রতীকী ছবি
হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা দশটার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে হাটহাজারী ফায়ার সার্ভিসকর্মীরা লাশটি উদ্ধার করে। নিহত মো.সাঈদ ওই এলাকার মো.আবদুর রহিমের পুত্র। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) বিকেলের দিকে বাবা-মা'র সঙ্গে নানার বাড়িতে থাকা শিশু সাঈদ নিখোঁজ হলে পরিবারের লোকজন মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে। 

খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালের দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনৈক আব্দুল গফুরের বাড়ির পিছনে একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরীর নিকট লাশ বুঝিয়ে দেন।    


জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাটহাজারী  পরিত্যক্ত ডোবা  উদ্ধার  শিশুর লাশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: