যেভাবে ৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর হোসেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক থাকা অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

2026-07-16T19:00:32+00:00
2026-07-16T19:00:32+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যেভাবে ৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম 
অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক থাকা অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর কোর্ট মার্শালের জন্য তাকে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন মোজাফফর হোসেন। ১৯৯৭-৯৮ সালে তিনি ভারতে অবস্থান করেন এবং পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পেরিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।


১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন। বিভিন্ন মামলার নথি ও ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে, তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালান এবং পরে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতি নিহত হওয়ার খবর জানান।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে অনেককে আটক করা হলেও মোজাফফর হোসেন পালিয়ে যান। প্রায় সাড়ে চার দশক পর তাকে গ্রেফতারের মাধ্যমে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় নতুন অগ্রগতি হলো।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আত্মগোপন  জিয়া হত্যা মামলা  আসামি  মোজাফফর হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: