আগামী সোমবারই কি দেবে এসএসসি পরীক্ষার ফল, কী বলছে শিক্ষা বোর্ড

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশের সম্ভাবনা রয়েছে।শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি

2026-07-16T19:36:42+00:00
2026-07-16T19:36:42+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিক্ষা
আগামী সোমবারই কি দেবে এসএসসি পরীক্ষার ফল, কী বলছে শিক্ষা বোর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম 
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশের সম্ভাবনা রয়েছে।  

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি একাধিক অনুষ্ঠানে এই তারিখের কথা জানালেও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখন নির্দিষ্ট কোনো দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি। জানা গেছে, সরকারের বেঁধে দেওয়া লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়েই ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে।  

রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে আগামী ২০ জুলাইয়ের দিকেই চোখ রাখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।  

 
আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুতের কাজ করা হচ্ছে। 

বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ফলাফল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষামন্ত্রীর ঘোষিত ২০ জুলাইয়ের বিষয়টি মাথায় রেখেই সব কাজ এগোচ্ছে। দিনটি বা তার কাছাকাছি সময়েই আমরা প্রস্তুত করা ফল তুলে দিতে পারব বলে আশা করছি। 

অবশ্য ফলাফল চূড়ান্ত প্রকাশের প্রক্রিয়াটি নির্ভর করে প্রধানমন্ত্রীর সম্মতি ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর। তাই ২০ জুলাই চূড়ান্ত দিন কি না, তা আরও দু-এক দিনের মধ্যে স্পষ্ট হবে।
 
চলতি বছর ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও ভোকেশনাল শাখার পরীক্ষা শেষ হয় ২৪ মে। 

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। 

ফলাফল প্রস্তুতির অগ্রগতি নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল ফলাফল প্রকাশ করতে আমরা বদ্ধপরিকর। 

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শেষ হতে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষা।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   এসএসসি  পরীক্ষা  ফলাফল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: