পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার আতাইকুলা থানা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)

2026-07-16T20:06:58+00:00
2026-07-16T20:06:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম 
ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর সড়াডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
পাবনার আতাইকুলা থানা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর সড়াডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকসহ একই পরিবারের তিনজন রয়েছেন। 

নিহতরা হলেন— পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামানিক ও তার স্ত্রী বুলু খাতুন, অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (৩০) এবং সলিম প্রামানিকের ৭ বছর বয়সী নাতি নাফিজ। এ ঘটনায় পরিবারের আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সলিম প্রামানিকের ১৯ বছর বয়সী নাতনি কেয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামে ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথে মাধপুর সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজ শেখ ও সলিম প্রামানিক মারা যান।  

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে সলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন ও নাতি নাফিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে বুলু খাতুন এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশু নাফিজের মৃত্যু হয়। 


আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যে তরুণীর মরদেহ নিয়ে পরিবারটি ফিরছিল, তিনি মূলত কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত অন্য সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাবনা  লাশবাহী অ্যাম্বুলেন্স  বাস  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: