মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী রাফা মনি কবিতা নামে এক শিশুকে আছাড়

2026-07-16T20:27:57+00:00
2026-07-16T20:27:57+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী রাফা মনি কবিতা নামে এক শিশুকে আছাড় মারার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা রিকশাচালক কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মা লিমা আক্তার জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তারা তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করেন। রাফা ছিল তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় রিকশাচালক।


লিমা আক্তারের ভাষ্য, বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে কবির তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদকও সেবন করতেন। এসব বিষয় নিয়েই তাদের সংসারে প্রায়ই ঝামেলা হতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই অভিযুক্ত কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে আছাড় মারেন। কবির হোসেন মাদকাসক্ত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় কবির হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   শিশু  আছাড়  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: