বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেনের মাত্র একবার দেখা, জিতেছিল কে

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ফুটবল ইতিহাসের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন।তবে টুর্নামেন্টের মঞ্চে তাদের লড়াইয়ের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। বিশ্বকাপের

2026-07-16T21:50:51+00:00
2026-07-16T22:29:09+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেনের মাত্র একবার দেখা, জিতেছিল কে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১০:২৯ পিএম
১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ফুটবল ইতিহাসের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। তবে টুর্নামেন্টের মঞ্চে তাদের লড়াইয়ের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। বিশ্বকাপের দীর্ঘ পথচলায় এই দুই দল এখন পর্যন্ত মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ঘটনাটি ছিল আজ থেকে প্রায় ৬০ বছর আগের।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। টানটান উত্তেজনার সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন স্ট্রাইকার লুইস আর্তিমে, যিনি একাই করেছিলেন দুটি গোল। অন্যদিকে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি। তবে সেই আসরে দুই দলের কেউই শিরোপার দেখা পায়নি; স্পেন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল।

দীর্ঘ ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এবার আর গ্রুপ পর্বের লড়াই নয়, সরাসরি শিরোপা জয়ের লড়াই। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ।

পরিসংখ্যান অনুযায়ী, সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের লড়াই বেশ ভারসাম্যপূর্ণ- ১৪টি লড়াইয়ের মধ্যে দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ (বাকি ২টি ড্র)। তাই এবারের ফাইনালটি শুধু শিরোপার লড়াই নয়, বরং মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার এক মোক্ষম সুযোগও বটে।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   বিশ্বকাপ  আর্জেন্টিনা-স্পেন  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: