চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত এক শ্রমিকের নাম মোহাম্মদ

2026-07-16T22:41:25+00:00
2026-07-16T22:41:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত এক শ্রমিকের নাম মোহাম্মদ দিদারুল আলম (৪০)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ইয়াসিন আউলিয়ার মাজার এলাকায়। অপরজনের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার সকালে কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১১ জন শ্রমিক দগ্ধ হন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, চমেক হাসপাতালে ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। আহতরা চিকিৎসাধীন আছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চট্টগ্রাম  লবণ কারখানা  বিস্ফোরণ  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: