শুরু হচ্ছে নারী কাবাডির দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমসের প্রস্তুতি এবং অতীতের পরাজয়ের প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল ও নেপালের জাতীয়

2026-07-17T04:35:48+00:00
2026-07-17T04:35:48+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
শুরু হচ্ছে নারী কাবাডির দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের প্রস্তুতি এবং অতীতের পরাজয়ের প্রতিশোধের লক্ষ্য নিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল ও নেপালের জাতীয় নারী কাবাডি দলের মধ্যে পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে সিরিজ শুরু হবে এবং বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০, ২১ ও ২৩ জুলাই। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

সিরিজ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। গত বছর নেপাল সফরে বাংলাদেশ ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছিল। এ ছাড়া ২০১৯ সালের এশিয়ান গেমস ও সর্বশেষ আন্তর্জাতিক আসরেও নেপালের কাছে অল্প ব্যবধানে পদক হাতছাড়া করে বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ভালো ফলের প্রত্যাশা দলের।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, আসন্ন এশিয়ান গেমসের আগে শক্তিশালী নেপালের বিপক্ষে এই সিরিজ দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে। ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনও সিরিজটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে কার্যকর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, ‘নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে জয় পেতে তারা আত্মবিশ্বাসী এবং এশিয়ান গেমসের আগে এই সিরিজ দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।’

সময়ের আলো/আআ



  বিষয়:   নারী  কাবাডি  ক্রীড়া  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: