কালিয়াকৈরে রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে

2026-07-17T09:17:56+00:00
2026-07-17T09:17:56+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:১৭ এএম 
কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন গাজীপুর- ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগী অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার চাপাইর পালপাড়া থেকে শুরু করে কালিয়াকৈর বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আয়োজকরা জানান, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সময়ের আলো/জোই 


  বিষয়:   কালিয়াকৈর  রথযাত্রা  শোভাযাত্রা  গাজীপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: