কাজীপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটাগ্রাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা সরকার নামের এক ভ্যান চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

2026-07-17T11:05:01+00:00
2026-07-17T11:05:01+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
কাজীপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:০৫ এএম 
ঘাতক বালুবাহী ট্রাক। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটাগ্রাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা সরকার নামের এক ভ্যান চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ১৭ জুলাই সকালে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। 

বাদশা কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বাদশার স্ত্রী ও এক শিশুসহ মোট তিন জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটগ্রাম রোডের আর আই এম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ট্রাকের নিচে পড়ে যান। কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। 


অহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে থানা পুলিশ পাহারায় রয়েছেন। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই 




  বিষয়:   কাজীপুর  বালুবাহী ট্রাক  চাপা  নিহত  সিরাজগঞ্জ  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: