ইরান যুদ্ধবিরতি নস্যাৎ করতে ইসরায়েলের গোপন প্রচারণা, ভ্যান্স বললেন, ‘জাহান্নামে যাও’

আন্তর্জাতিক

আমেরিকার জনপ্রিয় পডকাস্টার জো রোগানের ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে নজিরবিহীন ও

2026-07-17T14:27:23+00:00
2026-07-17T14:34:31+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধবিরতি নস্যাৎ করতে ইসরায়েলের গোপন প্রচারণা, ভ্যান্স বললেন, ‘জাহান্নামে যাও’
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
আমেরিকার জনপ্রিয় পডকাস্টার জো রোগানের ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে নজিরবিহীন ও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সরাসরি অভিযোগ করেছেন, শান্তি চুক্তি নস্যাৎ করতে খোদ ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত করার জন্য বিপুল অর্থের গোপন প্রোপাগান্ডা বা প্রচারণা চালাচ্ছে।

ভ্যান্স আরও দাবি করেন, এই গোপন প্রচারণার মাধ্যমে তাকে ব্যক্তিগতভাবেও নিশানা করা হয়েছে। তবে আক্রমণকারীদের উদ্দেশ্যে কড়া ভাষায় তিনি বলেন, তারা আমাকে নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে। আমার স্পষ্ট জবাব— জাহান্নামে যাও। আমি সবার আগে আমেরিকানদের প্রতিনিধিত্ব করি এবং তাদের স্বার্থেই কাজ করে যাবো।

সাক্ষাৎকারে ভ্যান্স সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টের সূত্র উল্লেখ করেন। যেখানে দাবি করা হয়েছিল, ট্রাম্পের সাবেক এক নির্বাচনী প্রচারণাকারীকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভাড়া করেছে ইসরায়েল। তার কাজ ছিল বিভিন্ন কনজারভেটিভ বা রক্ষণশীল অনলাইন ইনফ্লুয়েন্সারদের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ ও সাধারণ ভোটারদের মগজধোলাই করা, যাতে তারা মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে এবং যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়।

ভ্যান্স বলেন, কোনো সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ছাড়া, স্রেফ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিইয়ে রাখতে ইসরায়েলের ভেতরে কেউ কেউ অত্যন্ত সুক্ষ্ম ও সুসংগঠিতভাবে আমেরিকানদের মনস্তত্ত্ব পরিবর্তনের চেষ্টা করছে। কোনো মিত্র বা শত্রু দেশ আমেরিকার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করতেই পারে, সেটি আমাকে বিচলিত করে না। কিন্তু যখন সেই প্রোপাগান্ডা আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত ও বিচারবুদ্ধিকে অন্ধ করে দেয়, তখন তা মেনে নেওয়া যায় না।

ভ্যান্সের এই মন্তব্যকে ওয়াশিংটন ও তেল আবিবের ঐতিহাসিক সম্পর্কে এক ‘নজিরবিহীন ফাটল’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সাবেক ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যালন পিংকাস বলেন, যুক্তরাষ্ট্রের কোনো রানিং বা দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট এর আগে কখনোই ইসরায়েলের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে মার্কিন নীতিকে অবমূল্যায়ন করার বা প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি। অতীতে দ্বিমত বা মনমালিন্য হলেও এতটা কড়া ও রূঢ় ভাষায় আক্রমণ আসোনি। এটি সত্যিই স্তম্ভিত করার মতো।

জো রোগানের পডকাস্টের মাধ্যমে ভ্যান্স আসলে ট্রাম্পের মূল ‘মাগা’ (ম্যাক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থক গোষ্ঠী ও তরুণ আমেরিকান পুরুষদের কাছে বার্তা পাঠাতে চেয়েছেন, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সীমাহীন সামরিক ও আর্থিক সাহায্য দেওয়া নিয়ে তীব্রভাবে বিভক্ত। এর আগে গত জুনেও ইরান চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি কর্মকর্তাদের এক হাত নিয়েছিলেন ভ্যান্স। বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই বর্তমানে ইসরায়েলের একমাত্র অকৃত্রিম বন্ধু। 

নতুন করে এই প্রকাশ্য বিরোধের বিষয়ে অবশ্য ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ট্রাম্প  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  হুতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: