বর্ষা উৎসবের সঙ্গে বন্যার্তদের সহায়তা, ঢাবির চারুকলায় ‘ঘনঘটা ২’

ঢাবি প্রতিনিধি

বিবিধ

‘আবারো ভিজবো একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। বর্ষা উদযাপনের এই

2026-07-17T14:58:21+00:00
2026-07-17T14:58:21+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিবিধ
বর্ষা উৎসবের সঙ্গে বন্যার্তদের সহায়তা, ঢাবির চারুকলায় ‘ঘনঘটা ২’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
‘আবারো ভিজবো একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। বর্ষা উদযাপনের এই আয়োজন থেকে চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় ঢাবির বকুলতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উন্মুক্ত এই আয়োজনে চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় অনুদান সংগ্রহ করা হয়। দেড় ঘণ্টার এ অনুষ্ঠানে মোট ১৬টি নৃত্য পরিবেশন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকজ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এসব পরিবেশনায় অংশ নেন শিশু থেকে প্রবীণ বহু শিল্পী।

অনুষ্ঠানের আয়োজক অর্থি আহমেদ জানান, ‘প্রায় চার মাস আগে থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বন্যার পর আয়োজকেরা মনে করেছেন, এমন দুর্যোগকে উপেক্ষা করা যায় না।’

অর্থি আহমেদ আরও জানান, ‘শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে। তাই বর্ষা উদযাপনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি।’

অনুষ্ঠানে অংশ নেওয়া অর্থি আহমেদ ড্যান্স অ্যাকাডেমির সদস্যরা ব্যক্তিগতভাবে অনুদান দেবেন বলে জানা গেছে। পাশাপাশি দর্শনার্থীরাও ভেন্যুতে স্থাপিত জাগো ফাউন্ডেশনের দু’টি বুথের মাধ্যমে বন্যার্তদের জন্য অনুদান দিতে পারবেন।

অর্থি আহমেদ আরও জানান, নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের প্রতীক হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা উৎসবের অংশ। সেই সাংস্কৃতিক চেতনাকে নতুন করে সামনে আনতেই এই আয়োজন। মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায় আমরা এমন একটি পরিসর তৈরি করতে চেয়েছি। 


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ঢাবি  বর্ষা উৎসব 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: