ফিলিস্তিনি বন্দীদের রাখা কারাগারগুলোর চারপাশে কুমির ছাড়ার প্রকল্পে অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শুধু ফিলিস্তিনিদের বন্দি করা হয়েছে, এমন কারাগারগুলো বাইরে চারপাশে পরিখা বা খাল খনন করে তাতে কুমির ছাড়ার প্রকল্প নিয়েছে ইসরায়েলের

2026-07-17T18:16:25+00:00
2026-07-17T18:16:25+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনি বন্দীদের রাখা কারাগারগুলোর চারপাশে কুমির ছাড়ার প্রকল্পে অগ্রগতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
শুধু ফিলিস্তিনিদের বন্দি করা হয়েছে, এমন কারাগারগুলো বাইরে চারপাশে পরিখা বা খাল খনন করে তাতে কুমির ছাড়ার প্রকল্প নিয়েছে ইসরায়েলের সরকার। ইতোমধ্যে প্রকল্পের কাজ খানিকটা অগ্রসরও হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের প্রচলিত আইনে এতদিন কুমিরকে ‘সংরক্ষিত বন্যপ্রানী’ হিসেবে বিবেচনা করা হতো। এই ক্যাটাগরির আওতায় যেসব বন্যপ্রাণী পড়ে, সেগুলোকে সরকারি লাইসেন্সপ্রাপ্ত চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও রাখার অনুমতি ছিল না।

তবে গতকাল ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ইসরায়েলের ‘সংরক্ষিত বন্যপ্রানী’ থেকে সরিয়ে দিয়ে ‘নিয়ন্ত্রিত বন্যপ্রাণী’ হিসেবে ক্যাটাগরিভুক্ত করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল সেভেন। এক বার্তায় ইসরায়েলের পরিবেশমন্ত্রী আরও বলেছেন, এখন থেকে চিড়িয়াখানার পাশাপাশি যে কোনো সরকারি সংস্থা বা দফতর তাদের ভবন অবকাঠামো কিংবা মালিকানাধীন জলাশয়ে কুমির রাখতে পারবেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন-গিভর ৬ মাস আগে ফিলিস্তিনি অধ্যুষিত ইসরায়েলি কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে তাতে কুমির ছাড়ার প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছিলেন; কিন্তু সে সময় আইনি বাধ্যবাধকতা এবং ইসরায়েলি পরিবেশ আন্দোলনকর্মীরা ছিলেন এটি বাস্তবায়নের পক্ষে সবচেয়ে বড় বাধা।


ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে চ্যানেল সেভেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মকর্তারা মনে করেন, ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে কুমির ছাড়া হলে একদিকে যেমন কারাগারের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে প্রহরা বাবদ খরচও কমবে।

সরকারে প্রাথমিক পরিকল্পনায় এক একটি অপরিণত কুমিরের জন্য ৮ হাজার ডলার এবং পরিণত কুমিরের জন্য ২০ হাজার ডলার বাজেট ধরা হয়েছে।

বর্তমানে ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোতে বন্দি আছেন প্রায় ৯ হাজার ৫০০ জন ফিলিস্তিনি। এই কয়েদিদের মধ্যে শিশু এবং নারীরাও আছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফিলিস্তিন  বন্দী  কারাগার  কুমির  অগ্রগতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: