বাজি হেরে প্রেমিকের সঙ্গে পালালেন দুই সন্তানের জননী

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্নার (২৭) সঙ্গে পালিয়ে গিয়েছে দুই

2026-07-17T19:09:04+00:00
2026-07-17T20:07:10+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায়
বাজি হেরে প্রেমিকের সঙ্গে পালালেন দুই সন্তানের জননী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৮:০৭ পিএম
বাজি হেরে প্রেমিকের সঙ্গে পালালেন দুই সন্তানের জননী
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্নার (২৭) সঙ্গে পালিয়ে গিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা (২৫)।

বাজিতে শর্ত থাকে যে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে ওই গৃহবধূ বাঙালি যুবককে বিয়ে করতে হবে।

কবিতা ত্রিপুরা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেমা পাড়ার ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যায়।

রাকিবুল ইসলাম মুন্না (২৭) একই জেলার মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে।

কবিতা ত্রিপুরা স্বামী খপিতা ত্রিপুরা জানান, বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে কবিতা শুক্রবার (১৭ জুলাই) ভোর রাত ৪টার দিকে তার দুই পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছে। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণ অলংকার সাথে নিয়ে যান। তাদের ধরতে খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।


তিনি জানান, জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এই সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে।

মাটিরাঙ্গা উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন জানান, কবিতা ত্রিপুরা স্বামী খপিতা ত্রিপুরা থানায় এসে মিসিং ডাইরি করেন। আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   খাগড়াছড়ি  পরকীয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: