সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩৪ রানে জিতে সমতা ফেরাল বাংলাদেশ।শুক্রবার (১৭ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের

2026-07-17T20:20:21+00:00
2026-07-17T20:20:21+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম 
সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩৪ রানে জিতে সমতা ফেরাল বাংলাদেশ।

শুক্রবার (১৭ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ১২০ রানের জুটির পর হঠাৎ ধসে ১৩ বলে ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় টাইগাররা।

রান তাড়ায় প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ও মিল্টন সামুবার জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও শেষ পর্যন্ত তা হয়নি। রায়ান বার্লের ১৯ বলে ২৯ ও ইভান্সের ১৪ বলে ২৫ রানও যথেষ্ট হয়নি জয়ের জন্য। ইনিংসের দুই বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। রিশাদ হোসেন ৪ উইকেট পান।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জিম্বাবুয়ে  বাংলাদেশ  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: