কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দী নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

2026-07-18T00:39:18+00:00
2026-07-18T02:19:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দী নিখোঁজ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৩৯ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:১৯ এএম
কাশিমপুর মহিলা কারাগার। ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্দী নিখোঁজের ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেছে।

নিখোঁজ বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজায় তিনি কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।

Advertisement
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার পর থেকে বন্দী রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর নিখোঁজ বন্দীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সময়ের আলো/এসএকে
  বিষয়:   কাশিমপুর  মহিলা কারাগার  বন্দী  নিখোঁজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: