দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি প্রদর্শিত

2026-07-18T02:45:00+00:00
2026-07-18T05:33:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৫ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৫:৩৩ এএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে। প্রথম ধাপে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে।

‘মাস্তুল’-এর গল্প গড়ে উঠেছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারকে কেন্দ্র করে। ট্যাঙ্কারটির বৃদ্ধ পাচক মকবুল এবং নদীবন্দর এলাকার পথশিশু নূরার জীবনের মধ্য দিয়ে উঠে এসেছে নদীকেন্দ্রিক মানুষের সংগ্রাম, নিঃসঙ্গতা, সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং বেঁচে থাকার কঠিন বাস্তবতা।

অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিতসহ আরও অনেকে।

দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নজির গড়েছে ‘মাস্তুল’। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ার পাশাপাশি সিনেমাটি অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘স্পেশাল ম্যানশন’ সম্মাননা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশ  প্রেক্ষাগৃহ  মাস্তুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: