টানা বৃষ্টিতে আবারও ডুবল ভবদহ অঞ্চল, প্লাবিত ২২০ মাছের ঘের

যশোর প্রতিনিধি

সারাদেশ

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতে যশোরের ভবদহ অঞ্চলে আবারও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ১০ জুলাই রাতভর হওয়া বৃষ্টির পর

2026-07-18T08:25:22+00:00
2026-07-18T08:25:22+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে আবারও ডুবল ভবদহ অঞ্চল, প্লাবিত ২২০ মাছের ঘের
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৫ এএম 
সংগৃহীত ছবি
টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতে যশোরের ভবদহ অঞ্চলে আবারও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ১০ জুলাই রাতভর হওয়া বৃষ্টির পর থেকে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিনের এই অভিশপ্ত জনপদে নতুন করে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে শত শত মাছের ঘের ও বিস্তীর্ণ আবাদি জমি। ঘরবাড়িতে পানি উঠতে শুরু করায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভয়নগর উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উপজেলার ৫০৩ হেক্টর আয়তনের প্রায় ২২০টি মাছের ঘের সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৭ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অতিবৃষ্টির কারণে ইতোমধ্যে অনেক ঘেরের পাড় পানির নিচে চলে গেছে। পানি যদি আরও বৃদ্ধি পায়, তবে মাছ ভেসে যাওয়ার ঝুঁকি চরম আকার ধারণ করবে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে।

অভয়নগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, অনেক চাষি ঘেরের মাছ রক্ষা করতে শেষ মুহূর্তে বাড়তি দামে নেট (জাল) ও বাঁশের পাটা কিনে উঁচু বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। তবে হঠাৎ পানির চাপ বেড়ে যাওয়ায় অনেকেই সেই প্রস্তুতি নেওয়ারও সময় পাননি।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানিয়েছেন, টানা বৃষ্টিতে ভবদহ অঞ্চলের অন্তত ৩৭ হেক্টর আবাদি জমি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার পায়রা, চলিশিয়া, শ্রীধরপুর, সিদ্ধিপাশা ও প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমনের বীজতলা তলিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে আমন চাষ পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়েছে। এছাড়া ঘেরের পাড়ে চাষ করা বিভিন্ন মৌসুমী সবজিও পানিতে পচে নষ্ট হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের মতে, নদী খননের কাজ শেষ হলেও বাঁধের মুখ দিয়ে পর্যাপ্ত পানি সরছে না। ফলে বিল ও খালগুলো দ্রুত উপচে পড়ছে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ৩টি পদক্ষেপ নেওয়ার দাবি জানয়ি। ভবদহের দ্বিতীয় প্রধান পানি নিষ্কাশন পথ ‘আমডাঙ্গা খাল’। এর সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় পানি সরতে পারছে না। এটি দ্রুত খনন করা প্রয়োজন। ভবদহের সবগুলো স্লুইসগেট সার্বক্ষণিক সচল রেখে পানি নিষ্কাশনের গতি বাড়াতে হবে। উজানের কোনো উপযুক্ত বিলে দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারভাটা নদী ব্যবস্থাপনা) চালু না করলে এই অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই কৃষি ও মৎস্যনির্ভর ভবদহ অঞ্চলের লাখো মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। এবার মৌসুমের শুরুতেই এমন ভয়াবহ রূপ নেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় প্রান্তিক চাষিরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   টানা বৃষ্টি  ডুবল  ভবদহ অঞ্চল  প্লাবিত  মাছের ঘের  যশোর  খুলনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: