এবার ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যদি আগামী দিনগুলোতে ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখে, তবে তেহরান আর শুধু পাল্টা বা সমমানের প্রতিশোধমূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না।

2026-07-18T13:24:39+00:00
2026-07-18T13:24:39+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র যদি আগামী দিনগুলোতে ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখে, তবে তেহরান আর শুধু পাল্টা বা সমমানের প্রতিশোধমূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না। এর বদলে সরাসরি ‘সর্বাত্মক যুদ্ধে (ফুল স্কেল অফেনসিভ অপারেশনস) নামবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যুদ্ধের মধ্যে আলোচনার নীতি এবার শেষ।’

মহসেন রেজাই আরও বলেন, ‘ইরান আর শুধু সমানুপাতিক বা প্রতিশোধমূলক জবাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না... এবং (এই যুদ্ধের পর) কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা দাবি করেন, তেহরান শুরু থেকেই সংঘাত বাড়াতে চায়নি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা যুদ্ধ ছড়িয়ে দেওয়া কিংবা কোনো আগ্রাসন চালানোর পক্ষে ছিলাম না। এত দিন আমাদের লক্ষ্য ছিল কেবল প্রতিরোধ গড়ে তোলা, যাতে এই সংঘাতের অবসান ঘটে। আমরা হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলাম কেবল যুদ্ধ থামানোর উদ্দেশ্যে।’

গত মে ও জুন মাসের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে তীব্র সংঘাত চলছে। গতকাল শুক্রবার রাতেও ইরানে টানা সপ্তম রাতের মতো বিমান ও ড্রোন হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।


সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  ইরান  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: