ভারতে সফল উৎক্ষেপণ হলো প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শনিবার (১৮ জুলাই) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে

2026-07-18T14:00:05+00:00
2026-07-18T14:00:05+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে সফল উৎক্ষেপণ হলো প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:০০ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শনিবার (১৮ জুলাই) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে দেশটির প্রথম বেসরকারি বাণিজ্যিক রকেট ‘বিক্রম-১’। হায়দরাবাদভিত্তিক মহাকাশ গবেষণা স্টার্টআপ ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর তৈরি এই রকেটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বেসরকারি কক্ষপথীয় উৎক্ষেপণের (প্রাইভেট অরবিটাল লঞ্চ) গৌরব অর্জন করল ভারত। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল যুক্তরাষ্ট্র ও চীনের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিক্রম-১’ মূলত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের জন্য ডিজাইন করা একটি ক্ষুদ্র স্যাটেলাইট উৎক্ষেপণ যান (স্মল স্যাটেলাইট লঞ্চার)। ২৪ মিটার বা প্রায় ৭ তলা ভবনের সমান উঁচু এই রকেটটিতে বেশ কিছু অত্যাধুনিক ও নিজস্ব প্রযুক্তির ছোঁয়া রয়েছে। এর মধ্যে- কার্বন কম্পোজিট বডি: রকেটের মূল কাঠামোটি তৈরিতে প্রচলিত ইস্পাতের বদলে সম্পূর্ণ কার্বন কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। এটি সাধারণ ইস্পাতের চেয়ে অনেক হালকা কিন্তু কয়েক গুণ বেশি শক্তিশালী, যা রকেটের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে। ভারতের মহাকাশ বিজ্ঞানে এটিই দীর্ঘতম একক কোনো কার্বন কম্পোজিট রকেট কাঠামো; থ্রিডি প্রিন্টেড ইঞ্জিন: ভারতের মহাকাশ গবেষণায় এবারই প্রথম রকেটের ‘অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউল’-এ একটি সম্পূর্ণ থ্রিডি প্রিন্টেড তরল জ্বালানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে; মহাকাশের আবর্জনা পরিষ্কারের প্রযুক্তি: রকেটটি বেশ কয়েকটি স্যাটেলাইট বা পেলোড নিয়ে মহাকাশে গেছে। এর মধ্যে অন্যতম হলো ‘এমব্রেস’ মিশন, যা ভবিষ্যতে মহাকাশে জমে থাকা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ও আবর্জনা পরিষ্কারের জন্য রোবোটিক আর্ম প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করবে।

ঐতিহাসিক এই অভিযানে রকেটের ভেতরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বজুড়ে সমর্থকদের পাঠানো শত শত শুভেচ্ছাবার্তাসহ একটি বিশেষ কার্ড পাঠানো হয়েছে, যাতে লেখা রয়েছে ‘বন্দে মাতরম্’। এ ছাড়া একটি ক্ষুদ্র সোনার রকেটের মডেল পাঠানো হয়েছে, যার ভেতরে ভারতের তিন কিংবদন্তি বিজ্ঞানী— ড. বিক্রম সারাভাই, স্যার সি ভি রমন এবং ড. এ পি জে আবদুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য রয়েছে। একই সঙ্গে ‘কসমিক ব্লুম’ নামের ল্যাবরেটরিতে তৈরি একটি কৃত্রিম হীরাও এই রকেটের শৈল্পিক পেলোডের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে।

স্কাইরুট অ্যারোস্পেস এর আগে ২০২২ সালে ‘বিক্রম-এস’ নামের একটি সাব-অরবিটাল রকেটের সফল পরীক্ষা চালিয়েছিল। 


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: