ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে না থাকার আহ্বান প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের মাগরিব

2026-07-18T14:19:36+00:00
2026-07-18T14:20:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে না থাকার আহ্বান প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:২০ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী। ছবি : সংগৃহীত
ফেনীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মনিরা হক এসব তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে। 


মনিরা হক বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয়েছে।’

এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী বাইরে বের হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরায় নিরুৎসাহিত করা।’

মনিরা হক আরও জানান, শুক্রবার (১৭ জুলাই) থেকে পরামর্শমূলক প্রচারণা হিসেবে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফেনী  শিক্ষার্থী  সন্ধ্যা  প্রশাসন  নিষেধাজ্ঞা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: