প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ : আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা

2026-07-18T17:20:18+00:00
2026-07-18T17:20:18+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ : আইসিটি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। চীনের সাংহাইয়ে চলমান ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এর আওতাধীন এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১৮ জুলাই) সাংহাইয়ে অনুষ্ঠিত ‘হাই লেভেল মিটিং অন গ্লোবাল এআই গভর্নেন্স’-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের ডিজিটাল নীতি ও আইনকে সময়োপযোগী করে সংস্কার করছে। এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানো এবং এর সম্ভাব্য ঝুঁকিগুলো সফলভাবে মোকাবিলা করা।

ফকির মাহবুব আনাম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় এআই নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। 

এর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা, এআইভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত ‘এআই সেন্টার ফর এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে।  

বৈশ্বিক এআই শাসনব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রী চারটি মৌলিক অগ্রাধিকার— নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে কাজ করতে হবে। 


মন্ত্রী আরও যোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যেন কেবল প্রযুক্তিগত উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির প্রতিফলন ঘটায়— বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।

‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য এআই অংশীদারিত্ব’ প্রতিপাদ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক এআই সুশাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চার দিনব্যাপী চলা এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, শতাধিক দেশের মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং শিল্পখাত ও শিক্ষা খাতের বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনটি আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রধানমন্ত্রী  নেতৃত্ব  এআই নীতি  প্রণয়ন  বাংলাদেশ  আইসিটি মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: