মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা আবারও শুরু হওয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের প্রতি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তারা মধ্যপ্রাচ্যে বা

2026-07-18T17:42:02+00:00
2026-07-18T17:42:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৫:৪২ পিএম
কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা আবারও শুরু হওয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের প্রতি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তারা মধ্যপ্রাচ্যে বা এর মধ্য দিয়ে ভ্রমণ করতে নাগরিকদের বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

আল কাবাস সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দূতাবাস তার কনস্যুলার অ্যাফেয়ার্স চ্যানেলের মাধ্যমে জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়েছে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তা পরিবর্তিত হতে পারে।

এতে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে।

দূতাবাস আরও অনুরোধ করেছে, এই অঞ্চলের মধ্যে ভ্রমণকারী বা এই অঞ্চলের ওপর দিয়ে ট্রানজিটকারী যাত্রীরা যেন যাত্রা শুরুর আগে তাদের এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন যে, ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে এবং নিরাপত্তাজনিত কোনো পরিস্থিতির কারণে তাতে কোনো ব্যাঘাত ঘটেনি।


এছাড়া দূতাবাস জানিয়েছে, মার্কিন নাগরিকদের জন্য সীমিত জরুরি কনস্যুলার সহায়তা অব্যাহত রয়েছে এবং জরুরি পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা যেন নির্ধারিত ই-মেইল ঠিকানার মাধ্যমে এর কনস্যুলার বিভাগে যোগাযোগ করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মধ্যপ্রাচ্য  ভ্রমণ  নাগরিক  নিরাপত্তা সতর্কতা  জারি  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: