ইনসুলিনের বদলে ট্যাবলেট খেলে প্রাণঘাতী হতে পারে টাইপ-১ ডায়াবেটিস

সময়ের আলো ডেস্ক

ফিচার

ইনসুলিনের বদলে ট্যাবলেট খাওয়া টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে মারাত্মক প্রাণঘাতী হতে পারে। ইনজেকশনের ঝামেলা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার পর এক তরুণের

2026-07-18T17:46:00+00:00
2026-07-18T17:46:00+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ফিচার
ইনসুলিনের বদলে ট্যাবলেট খেলে প্রাণঘাতী হতে পারে টাইপ-১ ডায়াবেটিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম 
ইনসুলিনের বদলে ট্যাবলেট খেলে প্রাণঘাতী হতে পারে টাইপ-১ ডায়াবেটিস। ছবি : সংগৃহীত
ইনসুলিনের বদলে ট্যাবলেট খাওয়া টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে মারাত্মক প্রাণঘাতী হতে পারে। ইনজেকশনের ঝামেলা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার পর এক তরুণের মৃত্যুর ঘটনাকে সামনে এনে চিকিৎসকেরা বলছেন, এই রোগে ইনসুলিনই জীবন বাঁচানোর একমাত্র কার্যকর চিকিৎসা।

সম্প্রতি ২৬ বছর বয়সি এক তরুণের ঘটনা প্রকাশ্যে এসেছে, যিনি কিশোর বয়স থেকেই টাইপ-১ ডায়াবেটিসে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে নিয়মিত ইনসুলিন নেওয়ার ক্লান্তি থেকে তিনি নিজেই ইনজেকশন বন্ধ করে টাইপ-২ ডায়াবেটিসের ট্যাবলেট খাওয়া শুরু করেন। 

কিন্তু ইনসুলিন বন্ধ করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, টাইপ-১ ডায়াবেটিসে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না। তাই টাইপ-২ ডায়াবেটিসের ওষুধ এ রোগীর ক্ষেত্রে কোনো কাজ করে না। 

বরং ইনসুলিন বন্ধ হয়ে গেলে দ্রুত ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (ডিকেএ) দেখা দিতে পারে। এতে শরীরে পানিশূন্যতা, রক্তে অম্লতার মাত্রা বেড়ে যাওয়া এবং হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক ও কিডনিতে মারাত্মক জটিলতা তৈরি হয় বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

ফর্টিস সি-ডক হাসপাতালের চেয়ারম্যান ডা. অনুপ মিশ্র বলেন, টাইপ-১ ডায়াবেটিসে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ইনসুলিন বন্ধ করা উচিত নয়। 

ম্যাক্স হেলথকেয়ারের ডা. অম্বরিশ মিথাল জানান, ইনসুলিনের অভাবে শরীর খুব দ্রুত সংকটাপন্ন হয়ে পড়ে এবং পরিস্থিতি অল্প সময়েই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।


বিশেষজ্ঞদের মতে, মুখে খাওয়ার ইনসুলিন নিয়ে গবেষণা চললেও এখনো কার্যকর ও অনুমোদিত কোনো বিকল্প বাজারে আসেনি। 

তাই টাইপ-১ ডায়াবেটিসে ইনসুলিনের কোনো বিকল্প নেই। ইনজেকশন নিতে অসুবিধা হলে নিজে সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সূত্র: এনডিটিভি

সময়ের আলো/এমকে


  বিষয়:   ডায়াবেটিস  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: