‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বন্যাকবলিত কৃষক ও খামারিদের জন্য সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি

2026-07-18T19:43:29+00:00
2026-07-18T19:43:29+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
‘বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম 
চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংগৃহীত
বন্যাকবলিত কৃষক ও খামারিদের জন্য সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেন।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে বীজ, সার ও গবাদিপশুর ভ্যাকসিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এসব সহায়তা বিতরণে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের কোনো সুযোগ নেই। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে বন্যাকবলিত এলাকায় শতভাগ গবাদিপশুকে এফএমডি বা ক্ষুরা রোগ প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগের টিকাপ্রাপ্ত পশুকেও পুনরায় ভ্যাকসিন দেওয়া হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, সহায়তা বিতরণে কোথাও অনিয়ম বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: