ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে বুলেট ট্রেন : চীনের রাষ্ট্রদূত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

2026-07-19T02:38:41+00:00
2026-07-19T02:38:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে বুলেট ট্রেন : চীনের রাষ্ট্রদূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ রেলপথে বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যোগাযোগ খাতে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গ তুলে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ উদ্যোগ আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ-চীন সম্পর্ককে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, অবকাঠামো, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।


তিস্তা মহাপরিকল্পনা নিয়েও চীনের অবস্থান তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বেইজিং আন্তরিকভাবে কাজ করছে। সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের কৃষিপণ্য রফতানির নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের তাজা কাঁঠাল রফতানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে চীনের বিশাল বাজারে এ পণ্যের প্রবেশের পথ আরও সুগম হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চীনের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম  গুরুত্বপূর্ণ রুট  বুলেট ট্রেন  চীন  রাষ্ট্রদূত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: