চার গোল হজমের পর জেগে উঠেছে ফ্রান্স, ৯ মিনিটে দুই গোল

ক্রীড়া ডেস্ক

খেলা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে ইংল্যান্ডের দাপটে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল ফ্রান্স। তবে বিরতির পর মাঠে নেমেই বদলে গেছে লে

2026-07-19T04:26:55+00:00
2026-07-19T04:26:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চার গোল হজমের পর জেগে উঠেছে ফ্রান্স, ৯ মিনিটে দুই গোল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:২৬ এএম 
ছবি : সংগৃহীত
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে ইংল্যান্ডের দাপটে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল ফ্রান্স। তবে বিরতির পর মাঠে নেমেই বদলে গেছে লে ব্লুদের চেহারা। দ্বিতীয়ার্ধের প্রথম ৯ মিনিটেই দুই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা।

প্রথমার্ধে ইংল্যান্ড চারবার ফ্রান্সের জাল কাঁপিয়ে বড় ব্যবধান গড়ে তোলে। সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ফ্রান্স।

এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের নিখুঁত পাস থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা। তার গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৪-২।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সের আক্রমণের তীব্রতা বেড়েছে অনেকটাই। এমবাপ্পেকে ঘিরে একের পর এক সুযোগ তৈরি করছে তারা। তবে এখনও দুই গোলের লিড ধরে রেখে ব্রোঞ্জের পথে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   চার গোল হজমের পর জেগে উঠেছে ফ্রান্স  ৯ মিনিটে দুই গোল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: