মেসিকে ছাড়িয়ে এমবাপের নতুন গোলের রেকর্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ছিলেন গোলহীন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধেও ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্থেই যেন খোলস ছেড়ে

2026-07-19T08:03:52+00:00
2026-07-19T08:03:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মেসিকে ছাড়িয়ে এমবাপের নতুন গোলের রেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:০৩ এএম 
ছবি : সংগৃহীত
সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ছিলেন গোলহীন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধেও ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্থেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন কিলিয়ান এমবাপে। করলেন চোখধাঁধানো জোড়া গোল। আর এই জোড়া গোলেই টুর্নামেন্টের গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন ফরাসি অধিনায়ক।

মায়ামিতে গত রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ও গোলবন্যা ছড়ানো ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড। প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধে চার গোল হজমের তেতো স্বাদ এবারই প্রথম পেল ফরাসিল্যান্ড। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্রান্স, যার নেতৃত্ব দেন এমবাপে। ম্যাচের ৪৮তম মিনিটে মাইকেল অলিসের দারুণ থ্রু পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান ৪-১ করেন রিয়াল মাদ্রিদ তারকা। এই গোলের মাধ্যমে চলতি আসরে মেসির সমান ৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে বসেন তিনি।

ম্যাচের ৬৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। অলিসের সঙ্গে চমৎকার ওয়ান-টু-পাস খেলে ডি-বক্সের কোণ থেকে জোরালো শটে বল জালে জড়ান এমবাপে। এটি চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের ১০ম গোল। এর মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে (২১ গোল) টপকে এককভাবে শীর্ষে উঠে গেলেন এমবাপে (২২ গোল)। মাত্র ২২ ম্যাচে ২২ গোল করার অনন্য কীর্তি গড়লেন এই ২৭ বছর বয়সী তারকা।

একই সঙ্গে ১৯৭০ সালে জার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে গোলের দুই অঙ্ক (১০ গোল) স্পর্শ করার কীর্তি গড়লেন এমবাপে। এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড অবশ্য এখনো ফরাসি কিংবদন্তি জুস্ত ফঁতেনের দখলে।

ম্যাচটি ফ্রান্স হারলেও এই জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন এমবাপেই। ৮ গোল নিয়ে তার পেছনে থাকা ৩৯ বছর বয়সী লিওনেল মেসির সামনে অবশ্য এখনো সুযোগ থাকছে। স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে এমবাপেকে ধরে ফেলার সুযোগ পাবেন আর্জেন্টাইন অধিনায়ক।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: