ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (১৯ জুলাই)

2026-07-19T08:59:13+00:00
2026-07-19T08:59:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (১৯ জুলাই) ভোরে এই অঞ্চলে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বেশ কয়েকটি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে। অন্যদিকে, আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের একাধিক স্থানে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপের বাসিন্দাদের বরাতে তারা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি স্থান কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে উপর্যুপরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রতিশোধ নিতে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই নতুন দফা হামলা শুরু হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ও সামরিক অবস্থানগুলোই মার্কিন বাহিনীর মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  ইরান  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: