উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই : নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

রাজনীতি

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার

2026-07-19T09:43:44+00:00
2026-07-19T09:43:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই : নাসীরুদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৪৩ এএম 
দিনাজপুরের ফুলবাড়ীতে বক্তব্য দিচ্ছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সময়ের আলো
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা জনগণের কাছে যাব। আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে সমঝোতা করব না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা, আলেম ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে। সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে চাই। পুলিশ, সামরিক বাহিনী ও অর্থনৈতিক খাতে সংস্কার করতে চাই।

তিনি বলেন, আমাদের বলা হয়েছিল, বাংলাদেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় অপেক্ষা করছিলাম, এখনও করছি।


সংস্কার, পরিবর্তন এবং বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ একত্রিত হয়েছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছিলেন, দুই বছরের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের ঢাকা মোড় এলাকা থেকে এনসিপির একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট যমুনা সেতু-সংলগ্ন বটতলি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ স্থানীয় নেতারা।

সময়ের আলো/জোই



  বিষয়:   উত্তরাঞ্চল  মানুষ  জীবনমান উন্নয়ন  নাসীরুদ্দীন পাটোয়ারী  এনসিপি  দিনাজপুর  ফুলবাড়ী  রংপুর  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: