ফাইনালে মেসির সামনে চার মহাকীর্তির হাতছানি

সময়ের আলো ডেস্ক

খেলা

চল্লিশের কোঠায় পা রেখেও ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু ম্লান হয়নি, বরং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি ম্যাচেই জন্ম দিচ্ছেন

2026-07-19T11:49:44+00:00
2026-07-19T12:07:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফাইনালে মেসির সামনে চার মহাকীর্তির হাতছানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৪৯ এএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
চল্লিশের কোঠায় পা রেখেও ফুটবল মাঠে লিওনেল মেসির জাদু ম্লান হয়নি, বরং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিটি ম্যাচেই জন্ম দিচ্ছেন নতুন রূপকথার। তবে আজ রাতের বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টাইন মহাতারকার সামনে এমন এক মাহেন্দ্রক্ষণ এনে দিয়েছে, যা এক ম্যাচে ফুটবল ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। স্পেনের বিপক্ষে আজকের একটি রাত মেসির সামনে একই সাথে উন্মোচন করতে পারে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট, রেকর্ড তৃতীয় গোল্ডেন বল, দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এবং নবম ব্যালন ডি’অরের রাজকীয় মঞ্চ।

৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে মেসিই ছিলেন গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে। তবে গত রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে কিলিয়ান এমবাপে (১০ গোল) মেসিকে টপকে গেছেন। আজ ফাইনালে স্পেনের জাল ছিঁড়ে মেসি যদি দুটি গোল করতে পারেন, তবে এমবাপেকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুট উঁচিয়ে ধরবেন তিনি। ছয়টি বিশ্বকাপ খেলা মেসির সমৃদ্ধ শোকেসে কেবল এই একটি ব্যক্তিগত পুরস্কারেরই কমতি রয়েছে।

২০১৪ এবং ২০২২ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। চলতি আসরেও আর্জেন্টিনার ফাইনালে ওঠার মূল কারিগর তিনি। আজ রাতে মাঠের পারফরম্যান্সে সেরার স্বীকৃতি পেলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে তিনটি গোল্ডেন বল জেতার অনন্য বিশ্বরেকর্ড গড়বেন এলএমটেন।

২০২২ সালে কাতারের লুসাইলে ঘুচেছিল মেসির আজন্ম আক্ষেপ। চার বছর পর আবারও সেই সোনালী ট্রফি ছোঁয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করতে পারলে ‘সর্বকালের সেরা ফুটবলার’ নিয়ে ফুটবল বিশ্বের যাবতীয় বিতর্কের চিরতরে অবসান ঘটবে।

ইতিমধ্যে রেকর্ড ৮টি ব্যালন ডি’অর জেতা মেসির সামনে এবার নবম ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। ২০২৬ সালের ব্যালন ডি’অরের সময়পঞ্জিতে (গত আগস্ট থেকে আগামী আগস্ট) ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে ৪৫টি গোল করে এমনিতেও রেসে এগিয়ে আছেন তিনি। আজ রাতের ফাইনাল জিতলে বিশ্বফুটবলের এই সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটি আবারও মেসির হাতে ওঠা স্রেফ সময়ের ব্যাপার মাত্র।


সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  বিশ্বকাপ  ফুটবল  মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: