ফিফা বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা বা স্পেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজয়ী আসলে যুক্তরাষ্ট্রই।

2026-07-19T12:25:02+00:00
2026-07-19T12:25:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফিফা বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১২:২৫ পিএম
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা বা স্পেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজয়ী আসলে যুক্তরাষ্ট্রই। ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগেই এমন মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে নিউইয়র্কে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিশ্বকাপ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখন ফুটবলের দেশ। 

তার মতে, এই আয়োজন বিশ্বের মানুষকে এক করেছে এবং ভবিষ্যতেও দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে, এবারের বিশ্বকাপ আয়োজন ঘিরে যুক্তরাষ্ট্রকে নানা বিতর্কও সামলাতে হয়েছে। কঠোর অভিবাসন নীতি, কিছু দেশের সমর্থকদের ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ওয়াশিংটন। 

যদিও টুর্নামেন্ট চলাকালে আশঙ্কার অনেক ঘটনাই ঘটেনি। বরং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিশ্বকাপ মাঠের খেলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাংস্কৃতিক অভিজ্ঞতাকেও সামনে এনেছে, যা আয়োজকদের বড় সাফল্য।

বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের এক ফোনকলও আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের লাল কার্ড বাতিলের অনুরোধ জানিয়ে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়।

বিশ্বকাপের সফল আয়োজনকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও ভবিষ্যতের আরও বড় ক্রীড়া আসর আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

সূত্র: আরব নিউজ

সময়ের আলো/এমকে/কহু
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: