দেশে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত

2026-07-19T17:16:46+00:00
2026-07-19T17:17:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দেশে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ৫১ শিশু।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৮৮।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ রোগী।


সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১১৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের তিন জন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।


সময়ের আলো/আলো



  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: