মাদক বিক্রি সন্দেহে গ্রেফতার, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় হামিদুল ইসলাম নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তার পরিবারের তোপের মুখে হাতকড়া খুলে দিতে বাধ্য হয়েছে পুলিশ। হাতকড়া

2026-07-19T17:30:28+00:00
2026-07-19T20:06:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক বিক্রি সন্দেহে গ্রেফতার, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ
​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৮:০৬ পিএম
পরিবারের সদস্যদের তোপের মুখে পুলিশ হাতকড়া খুলে দিতে বাধ্য হয়। ছবি : সময়ের আলো
লালমনিরহাটের হাতীবান্ধায় হামিদুল ইসলাম নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তার পরিবারের তোপের মুখে হাতকড়া খুলে দিতে বাধ্য হয়েছে পুলিশ। হাতকড়া খুলে দেওয়ার পর, পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতীবান্ধা থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

​শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক লুৎফর রহমান ও আব্দুল হাকিম।


​জানা গেছে, মাদক বিক্রি করছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে, কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হয় হামিদুলের স্বজনরা। তাদের তোপের মুখে পুলিশ হামিদুলের হাতকড়া খুলে দিতে বাধ্য হয়। এরপরই তারা পুলিশের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   মাদক  গ্রেফতার  হাতকড়া  পুলিশ  লালমনিরহাট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: