জুলাই মাসে ফাইনাল হলেই হেরে যায় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

কাতারে গরমের কারণে ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বর মাসে। এই আসর দিয়ে তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। তারা আগের দুটি

2026-07-19T19:11:52+00:00
2026-07-19T19:11:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
জুলাই মাসে ফাইনাল হলেই হেরে যায় আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম 
ছবি : সংগৃহীত
কাতারে গরমের কারণে ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বর মাসে। এই আসর দিয়ে তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। তারা আগের দুটি শিরোপা জিতে জুন মাসে।

বিশ্বকাপের ফাইনাল বিবেচনায় আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি অপয়াই কি না! এই মাসে তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলে তিনবার শিরোপা হাতছাড়া করেছে তারা। যার শুরুটা হয় ১৯৩০ সালে প্রথম আসর দিয়ে। ওই আসর শুরু হয় ১৩ জুলাই। ৩০ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় উরুগুয়ের কাছে।

আর্জেন্টিনা দ্বিতীয়বার রানার্সআপ হয় ১৯৯০ সালে ইতালিতে বসা আসরে। জুন-জুলাইয়ের ওই আসরে গ্রুপপর্বে সোভিয়েত ইউনিয়ন, রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল, কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠা আর্জেন্টিনা হারে পশ্চিম জার্মানির কাছে।


২০১৪ সালে ব্রাজিলেও জুন-জুলাইয়ে বিশ্বকাপ বসেছিল। আর্জেন্টিনা এই আসরেও জার্মানির কাছে শিরোপা খোয়ায়। তারা গ্রুপ পর্বে বসনিয়া, ইরান ও নাইজেরিয়াকে, রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডকে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

এবারও জুলাই মাস। মেটলাইফের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই জুলাইয়ে তারা শিরোপা জিততে পারবে তো?


সময়ের আলো/আআ


  বিষয়:   জুলাই  মাস  ফাইনাল  আর্জেন্টিনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: