বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একাদশ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রত্যাশামতো এই একাদশে কোনো

2026-07-19T23:55:53+00:00
2026-07-19T23:55:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একাদশ ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৫ পিএম 
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন স্পেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রত্যাশামতো এই একাদশে কোনো চমক রাখেননি তিনি।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যে দলকে মাঠে নামিয়েছিলেন, ফাইনালেও সেই একই একাদশের ওপর আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ।

মিডফিল্ডে পেদ্রির পরিবর্তে আবারও সুযোগ পেয়েছেন ফাবিয়ান রুইজ। রাইটব্যাকে খেলবেন পেদ্রো পোরো, আর আক্রমণভাগে সৃজনশীল মিডফিল্ডারের ভূমিকায় থাকছেন দানি ওলমো। সামনে লামিন ইয়ামালের সঙ্গে জুটি গড়বেন মিকেল ওয়ারজাবাল।


স্পেনের শুরুর একাদশ
গোলরক্ষক : উনাই সিমন।
ডিফেন্ডার : পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার : রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা।
ফরোয়ার্ড : লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল।



  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  আর্জেন্টিনা  স্পেনের একাদশ ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: