বিশ্বকাপ ফাইনালে যে ক্লাবের আধিপত্য

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। দুই দলের স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব বার্সেলোনার খেলোয়াড়দের।স্পেন দলে

2026-07-20T01:20:37+00:00
2026-07-20T01:20:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনালে যে ক্লাবের আধিপত্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:২০ এএম 
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। দুই দলের স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব বার্সেলোনার খেলোয়াড়দের।

স্পেন দলে বার্সেলোনার আটজন ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে আছেন তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল, মিডফিল্ডার দানি ওলমো, তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি এবং গোলরক্ষক জোয়ান গার্সিয়া।

প্রতিনিধিত্বের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ক্লাবটির সাতজন খেলোয়াড় ফাইনালে খেলছেন, যার মধ্যে চারজন আর্জেন্টিনার এবং তিনজন স্পেনের। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন উইঙ্গার জিউলিয়ানো সিমিওনে ও স্প্যানিশ রাইটব্যাক মার্কোস লরেন্তে। জিউলিয়ানো অ্যাতলেটিকোর প্রধান কোচ ডিয়েগো সিমিওনের ছেলে।

অন্যদিকে, অ্যাতলেটিকোর নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন খেলোয়াড়—স্পেনের ফুলব্যাক মার্ক কুকুরেয়া। সম্প্রতি তিনি চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন। ফলে বিশ্বকাপ চলাকালীন দলবদলের কারণে তিনিই ফাইনালে রিয়ালের একমাত্র প্রতিনিধি। তবে এখনো নতুন ক্লাবের হয়ে অভিষেক হয়নি তার।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘোষিত স্পেনের চূড়ান্ত স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছিলেন না। কুকুরেয়ার দলবদলের পরই ফাইনালে রিয়ালের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  ক্লাব  আধিপত্য  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: