২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথম ৪৫ মিনিট শেষে ০-০ সমতায় বিরতিতে গেছে স্পেন ও আর্জেন্টিনা।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। শুরুতেই লামিনে ইয়ামালের শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এরপরও একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করে লা রোখা।
অন্যদিকে, স্পেনের উঁচু লাইনের প্রেসিংয়ের কারণে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে বেগ পেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ম্যাচ যত গড়িয়েছে, ততই পাল্টা আক্রমণের চেষ্টা করেছে লিওনেল মেসির দল।
প্রথমার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ মিকেল ওইয়ারসাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখেন।
সময়ের আলো/কেএইচও